তাড়াশে মানবিক সহায়তা পেল ৫০০ দরিদ্র ও দুঃস্থ পরিবার
২৩ এপ্রিল, ২০২৬ ০১:২৫ পূর্বাহ্ন

  

তাড়াশে মানবিক সহায়তা পেল ৫০০ দরিদ্র ও দুঃস্থ পরিবার

স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ
১০-০৫-২০২১ ০৪:১৫ অপরাহ্ন
তাড়াশে মানবিক সহায়তা পেল ৫০০ দরিদ্র ও দুঃস্থ পরিবার

সিরাজগঞ্জের তাড়াশে পবিত্র রমজান মাস উপলক্ষে ত্রাণ (নগদ) কর্মসুচির আওতায় ৫০০টি দরিদ্র ও দুঃস্থ পরিবার পেল মানবিক নগদ অর্থ সহায়তা।সোমবার (১০ এপ্রিল) সকালে উপজেলার তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: বাবুল শেখ প্রতিটি ওয়ার্ড ঘুরে ঘুরে পবিত্র রমজান মাস উপলক্ষে ত্রাণ (নগদ) কর্মসুচির আওতায় জিআর বরাদ্দের নগদ ৫শত টাকা করে বিতরণ করেন। 

তাড়াশ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল শেখ বলেন, সদর ইউনিয়ন প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তায় জিআরের বরাদকৃত ৫শত পরিবারকে ৫শত টাকা করে বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা সহকারী শিক্ষা অফিসার (ট্যাগ) আব্দুল লতিফ, ইউপি সদস্য সোলায়মান আলী, আক্তার হোসেন ও ইউপি সচিব নিমুর্ল কুমার মাহাতো সহ আরো অনেকেই। 


স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১০-০৫-২০২১ ০৪:১৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 555 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com