বেলকুচিতে ব্যবসায়ী জুয়েলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
২৩ এপ্রিল, ২০২৬ ০৩:১৮ পূর্বাহ্ন

  

বেলকুচিতে ব্যবসায়ী জুয়েলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১০-০৫-২০২১ ০১:০৭ অপরাহ্ন
বেলকুচিতে ব্যবসায়ী জুয়েলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

সিরাজগঞ্জের বেলকুচিতে বরাবরের মত এবারো ঈদুল ফিতর উপলক্ষে অসহায়দের জন্য সহযোগীতার হাত বাড়িয়েছে ঢাকাস্থ নুরাব লিমিটেডের চেয়ারম্যান ব্যবসায়ী এমরান হোসেন জুয়েল। রবিবার (৯ মে) বিকেলে দৌলতপুর উচ্চ বিদ্যালয় মাঠে তার উদ্যোগে ৫১০ টি অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। এ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি থানার ওসি গোলাম মোস্তফা। এসময় ব্যবসায়ী এমরান হোসেন জুয়েল, দৌলতপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলতাফ হোসেন উপস্থিত ছিলেন। এরপর চাল, ডাল, তেল, দুধ, চিনি, সেমাই সংবলিত একটি করে বস্তা তুলে দেয়া হয় অসহায়দের মধ্যে। এদিকে এ সহায়তা পেয়ে এলাকার দুস্থ মানুষ গুলো এমরান হোসেন জুয়েলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১০-০৫-২০২১ ০১:০৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 484 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com