বেলকুচিতে ২৫ হাজার টাকার অভাবে অপারেশন করতে পারছেন না জাহানারা
২২ এপ্রিল, ২০২৬ ০৮:২৭ অপরাহ্ন

  

বেলকুচিতে ২৫ হাজার টাকার অভাবে অপারেশন করতে পারছেন না জাহানারা

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১০-০৫-২০২১ ১০:৫৭ পূর্বাহ্ন
বেলকুচিতে ২৫ হাজার টাকার অভাবে অপারেশন করতে পারছেন না জাহানারা

টাকার অভাবে অপারেশন করতে পারছেন না সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার গাড়ামাসী গ্রামের জাকাত পাড়ার জাহানারা খাতুন (৩৯)। সে তাঁত শ্রমিক মহির উদ্দিনের স্ত্রী। জাহানারা খাতুন সিরাজগঞ্জ কমিউনিটি হাসপাতাল কমপ্লেক্সে থেকে চিকিৎসা নিচ্ছেন।

কিন্তু মাত্র ২৫ হাজার টাকার জন্য অপারেশন করাতে পারছেন না তিনি। রবিবার (৯ মে) বিকালে জাহানারা খাতুন বলেন, আমি অন্য বাড়িতে কাজ করি। ৩ সন্তান ও স্বামী নিয়ে কোন রকম আমার সংসার চলে। প্রায় ২ বছর আগে থেকেই অসুস্থ কোন রকম চিকিৎসা নিয়ে দিন পার করছেন। অর্থের অভাবে ঠিকমত ঔষধ খাওয়া হয়নি।

হঠাৎ করে অসুস্থ বেশি হওয়ায় হাসপাতালে ভর্তি হই। চিকিৎসক ডাঃ মোখলেছুর রহমান (মকুল) জানিয়েছেন, এখনই অপারেশন করাতে হবে। প্রায় ২৫ হাজার টাকা লাগবে অপারেশন করাতে। এমন কোন আত্নীয় স্বজন নেই যে সাহায্য করতে পারবে। এখন অপারেশন না করতে পারলে পেটে টিউমার মারাত্মক হয়ে যেতে পারে। তখন ঝুকিটা বেশি হয়ে যাবে। তার চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন জাহানারা খাতুন। তার সাথে যোগাযোগের মোবাইল নম্বর: ০১৮১২৯৬৯২৪২।


স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১০-০৫-২০২১ ১০:৫৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 629 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com