করোনায় কর্মহীন মানুষের পাশে সাবেক ছাত্রনেতা কাজল
১৩ মে, ২০২৬ ০৬:১২ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

করোনায় কর্মহীন মানুষের পাশে সাবেক ছাত্রনেতা কাজল

আব্দুল জলিল
০৯-০৫-২০২১ ০৯:৪০ অপরাহ্ন
করোনায় কর্মহীন মানুষের পাশে সাবেক ছাত্রনেতা কাজল
মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে. এই প্রতিপাদ্যে করোনার এই মহামারীতে কর্মহীন মানুষের দিকে সহায়তার হাত বাড়িয়েছেন এস এম শাহ আল কাজল। কাজিপুরের সাবেক এই ছাত্রনেতা করোনাকালের শুরু থেকেই মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। এ পর্যন্ত তিনি প্রায় দুই হাজার মানুষকে নানা সময়ে চাল, ডাল, তেল, লবন, আলু, গুড়োদুধ, চিনিসহ নিত্য  প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করে চলেছেন। পাশাপাশি করোনা সচেতনতায় তিনি হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও মাস্ক বিতরণ অব্যাহত রেখেছেন।

 আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে তিনি অসহায় দুস্থ মানুষদের মাঝে বিতরণ করছেন ঈদ সামগ্রী পোলাওএর চাল, লাচ্ছা, সেমাই, গুড়োদুধ, চিনি, ও তেল। তারই ধারাবাহিকতায় রবিবার( ৯ মে)  দুপুর থেকে বিকেল অবধি উপজেলা কাজিপুর ইউনিয়নের কয়েকশ অসহায়, কর্মহীন পরিবারকে এসব সহায়তা প্রদান করেন।

 কাজিপুর সদর ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের, চর সিংড়াবাড়ী, সিংড়াবাড়ী ও প্রজারপাড়ার মানুষদের এই সহায়তা প্রদান করেন।

 এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ মানুষতো মানুষের জন্যেই কাজ করবে এটাই স্বাভাবিক। আমি আমার সাধ্য অনুযায়ী মানুষকে সহায়তা করার লক্ষ্যে পিতার নামে প্রতিষ্ঠা করেছি মরহুম সিদ্দিক সরকার ফাউন্ডেশন। ব্যক্তিগতভাবে এবং এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমি সাধ্যমতো কাজিপুর ইউনিয়নবাসীকে সহায়তা করে যাচ্ছি।’

 আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই ইউনিয়ন থেকে আ.লীগের নৌকা প্রতীকের জন্যে তিনি মনোনয়ন প্রত্যাশী উল্লেখ করে কাজল জানান, ‘দল যদি আমাকে মনোনয়ন দেন তাহলে এমনি করেই মানুষের পাশে শুরু থেকে শেষ অবধি থাকবো ইনশা আল্লাহ।

এই কঠিন সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে মানুষের সহায় হয়ে কাজ করে যাচ্ছি। ইনশা  আল্লাহ আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।’

 বিতরণ কালে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী আসলাম, ৯ নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক জুয়েল মেম্বরসহ দলীয় নেতাকর্মিগণ। 


আব্দুল জলিল ০৯-০৫-২০২১ ০৯:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 423 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com