বেলকুচি পৌরসভায় ভিজিএফের নগদ অর্থ বিতরণ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
০৯-০৫-২০২১ ০৮:৩৮ অপরাহ্ন
|
|
বেলকুচি পৌরসভায় ভিজিএফের নগদ অর্থ বিতরণ
মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভায় পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে দরিদ্র ও অসহায় পরিবারের সদস্যদের মাঝে ভিজিএফের নগদ অর্থ সহায়তা করা হয়েছে।
রবিবার (৯ মে) সকাল ১০টায় সোহাগপুর নূতন পাড়া আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয়ে পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা নগদ অর্থ বিতরণের উদ্বোধন করেন।
বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌরসভার দুস্থ অসহায় ৪ হাজার ৬শত পরিবারের মধ্যে ভিজিএফ নগদ অর্থ সহায়তা করেছি। এছাড়া আমার নিজস্ব অর্থায়নে ১২শত পরিবারের মাঝে সমপরিমান অর্থ সহায়তা করা হয়।
এ সময় পৌরসভার কর্মকর্তাগণ ও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৯-০৫-২০২১ ০৮:৩৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 787 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ