শিরোনামঃ
আব্দুল জলিল ০৯-০৫-২০২১ ০৫:৫৫ অপরাহ্ন |
সিরাজগঞ্জের খাসরাজবাড়ী ইউনিয়নের নয়শ হতদরিদ্র মানুষ পেলো মাননীয় প্রধানমন্ত্রীর উপহার চারশ পঞ্চাশ টাকা করে নগদ সহায়তা। রবিবার ( ৯ মে) দুপুরে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান ও খাসরাজবাড়ী ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি জহুরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসারের প্রতিনিধি ফজলুল হক মাস্টার, ইউপি সদস্য মোকাদ্দেস আলী, হেলাল উদ্দিন, দুলাল হোসেন, বেল্লাল হোসেন, আল আমিন, ছাইফুল, বকুল, মহিলা সদস্য সীমা খাতুন, সোখেদা খাতুন, আ.লীগ নেতা আব্দুর রাজ্জাক, কোরবান আলী, নুরুল ইসলাম, মোকবুল হোসেন, রুহুল আমিন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম ওমর ফারুক।এসময় ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম জানান, মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার জননেতা প্রকৌশলী তানভীর শাকিল জয় সাহেবের নির্দেশে সঠিকভাবে বিতরণ করা হয়েছে। আশা করি আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com