শিরোনামঃ
আব্দুল জলিল ০৯-০৫-২০২১ ০৫:৩১ অপরাহ্ন |
রবিবার (৯ মে) দুপুরে কাজিপুর উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের নিকট তিনি লিখিত বক্তব্য উপস্থাপন করেন। তিনি জানান, সম্প্রতি একটি অখ্যাত অনলাইন পত্রিকায় পর পর দুইদিন তাকে এবং কাজিপুরের বর্তমান এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়কে জড়িয়ে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশিত হয়। সংবাদে একটি কূচক্রী মহল কাজিপুরের উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করতে টেন্ডারবাজী, বালু মহালের দখল, কাবিখার টাকা আত্মস্যাৎ, মাদকের কারবারে গডফাদার হিসেবে আমাকে উল্লেখ করা হয়েছে যা আদৌ সত্যি নয়। এছাড়া এমপি জয় সাহেবের সাথে আমার গ্রুপিংয়ের কাল্পনিক কাহিনী ওই পত্রিকা প্রকাশ করেছে যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
লিখিত বক্তব্যে তিনি কাজিপুরের রাজনীতি ও উন্নয়ন অন্য যেকোন সময়ের চেয়ে আরও বেশি সুসংহত বলে উল্লেখ করেন। এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন, যুগ্ন সম্পাদক ছাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, প্রচার সম্পাদক উজ্জ্বল ভৌমিক, সহ প্রচার সম্পাদক শওকত আকবর, যুবলীগ সাধারণ সম্পাদক আলী আসলাম, ছাত্রলীগ সভাপতি রাজু আহম্মেদ, সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার প্রমূখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com