আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে ইমামদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
১০ মে, ২০২৬ ০৩:০৯ অপরাহ্ন

  

   শিরোনামঃ

আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে ইমামদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল
০৯-০৫-২০২১ ০২:২৯ অপরাহ্ন
আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে ইমামদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

টাঙ্গাইলের নাগরপুরে আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে ৭ শত ৬ জন ইমাম, খতিব ও হাফেজদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার (৯ মে ) সকালে উপজেলার গয়হাটা ইউনিয়নে আলহাজ্ব মকবুল হোসেন মাদ্রাসা ও এতিমখানা প্রঙ্গনে ঈদ উপলক্ষে ৭ শত ৬ জন ইমাম, খতিব ও হাফেজ জন্য ১০০০ টাকা করে ৭ লক্ষ ৬ হাজার টাকা দেওয়া হয়েছে । আলহাজ্ব মকবুল হোসেন ফাউন্ডেশনের মহাসচিব মুজিবুল ইসলাম পান্নার সভাপতিত্বে এবং ইমাম ইব্রাহিম হোসেন এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল -৬ (নাগারপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

মাননীয় সাংসদ বলেন,আমার পিতা আলহাজ্ব মকবুল হোসেন ইমামদের পাশে থেকে কাজ করেছেন আমরাও করব । দেশের এই অদ্ভুত পরিস্থিতিতে মানুষ কর্মহীন হয়ে পড়েছে বিশেষ করে আমাদের আলেম সমাজ। তাদের প্রতিও আমাদের খেয়াল রাখতে হবে । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, টাঙ্গাইল জেলা ইসলামী ফাউন্ডেশনে উপ পরিচালক মোহাম্মদ আলী,নাগরপুর থানার অফির্সাস ইনচার্জ (ওসি) মো.আনিসুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো.শাহিদুল ইসলাম অপু,উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.আজিম হোসেন রতন,সাধারণ সম্পাদক মো.সজীব মিয়া প্রমুখ। পরে আলহাজ্ব মকবুল হোসেন স্মরনে দোয়া ও তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয়।


স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ০৯-০৫-২০২১ ০২:২৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 398 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com