উল্লাপাড়ায় ৪ শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৮-০৫-২০২১ ০৬:৫৪ অপরাহ্ন
|
|
উল্লাপাড়ায় ৪ শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দৈনিক গণমানুষের আওয়াজ ও আওয়াজ মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪শতাধিক অসহায় দুস্থ মানুষের মাঝে ঈদের বাজার ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। শনিবার (৮ মে) বেল ১১ টার দিকে পঞ্চক্রোশী ইউনিয়নের চর-কালিগঞ্জ ঈদ উপহার বিতরণ উদ্বোধন করেন দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার প্রকাশক সম্পাদক মোঃ আইনুল হক। এসময় উপস্থিত ছিলেন দৈনিক গণমানুষের আওয়াজ পত্রিকার সার্কুলেশন ম্যানেজার হিরন প্রধান,আওয়াজ মানব উন্নয়ন সংস্থার পরিচালক রাকিবুল হাসান সুমন,কোষাধ্যক্ষ রোমান খাতুন,সাংবাদিক আবু বকর সিদ্দিক বাবু প্রমূখ।
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৮-০৫-২০২১ ০৬:৫৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 402 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ