শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০৮-০৫-২০২১ ০১:৩২ অপরাহ্ন |
সিরাজগঞ্জের বেলকুচিতে সোহাগপুর মানব কল্যাণ সংস্থার উদ্যোগে কর্মীন, দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৮ মে) সকালে উপজেলার ক্ষিদ্রমাটিয়াসস্থ সোহাগপুর বালিকা প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বাস্থ্যবিধি মেনে বড়ধুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদ আহম্মেদের সভাপতিত্বে ও সংস্থার প্রতিষ্ঠাতা রাতুল ভূইয়ার উদ্বোধনে সোহাগপুর মানব কল্যাণ সংস্থার উদ্যোগে দুস্থ অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস,এম রবিন শীষ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা, নির্বাচন অফিসার আশরাফুল হক, প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, কাউন্সিলর শিপন আহম্মেদ প্রমূখ। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, সবাই যার যার অবস্থান থেকে অসহায় দুস্থ মানুষের পাশে দাড়ালে তাদের কষ্ট কিছুটা হলেও লাগব হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com