ঈদুল ফিতর উপলক্ষে সোনামুখী ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ফরিদুল ইসলাম বাবু
১৩ মে, ২০২৬ ০৭:৫৩ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

ঈদুল ফিতর উপলক্ষে সোনামুখী ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ফরিদুল ইসলাম বাবু

আব্দুল জলিল
০৭-০৫-২০২১ ০২:৫৬ অপরাহ্ন
ঈদুল ফিতর উপলক্ষে সোনামুখী ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ফরিদুল ইসলাম বাবু

এক মাস সিয়াম সাধনার পরে আসছে পবিত্র ঈদুল ফিতর। মুসলমানদের সবচেয়ে বড় ও ভাবগাম্ভীর্যের এই অনুষ্ঠান উপলক্ষ্যে কাজিপুরের ১ নং সোনামুখী ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন আ.লীগ নেতা ফরিদুল ইসলাম বাবু। ১ নং সোনামুখী ইউনিয়ন পরিষদের বর্তমান সদস্য ও ইউনিয়ন আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক বাবু আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী।

শুক্রবার( ৭ মে)  বাদ জুম্মা তিনি এক বার্তায় ইউনিয়নবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় কাজিপুরের কান্ডারী বর্তমান এমপি জয় সাহেব এর পক্ষ থেকে আপনাদের জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। পবিত্র রমজান আমাদের সকল গ্লানি ধুয়ে মুছে নিয়ে যাক। সেইসাথে করোনার করাল থাবা থেকে রক্ষা পেতে আসুন আমরা স্বাস্থ্যরক্ষার নিয়ম মেনে চলি।

আসন্ন নির্বাচনে সোনামুখীর উন্নয়নের জন্যে নৌকা প্রতীক পেলে নিষ্ঠার সাথে কাজ করে যাবার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

 

একইসাথে তিনি সোনামুখী ইউনিয়ন  আ.লীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আ.লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মিসহ পুরো ইউনিয়নবাসীকে  ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।


আব্দুল জলিল ০৭-০৫-২০২১ ০২:৫৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 468 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com