শিরোনামঃ
আব্দুল জলিল ০৭-০৫-২০২১ ১২:০৩ অপরাহ্ন |
আমি নিম্নস্বাক্ষরকারী মোঃ আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক, কাজিপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ। গত ২ মে কাজিপুর পৌর এলাকার ৮ নং ওয়ার্ডে চলমান উন্নয়ন কাজের চরম অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করেন ওই ওয়ার্ডের কাউন্সিলর ও কাজিপুর পৌর সভার ১ নং প্যানেল মেয়র ফাহিদ মনজুর সোহেল। এই ঘটনায় ঠিকাদার জিয়াউর রহমান স্বাধীন ও তার গুন্ডাবাহিনী সোহেলকে বেধড়ক মারপিট করে। এই ঘটনার সাথে আমার কোন সংশ্লিষ্টতা নেই। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে ঠিকাদার জিয়াউর রহমান স্বাধীন ও তার ভাড়া করা লোকজন গত রবিবার ২ মে অনুমান দুপুর বারটায় খুদবান্দী বাজারে আমার গতিরোধ করে মারধোর করে। এসময় আমার চিৎকারে স্থানীয় লোকজন এসে আমাকে উদ্ধার করে। এই ঘটনায় আমি ওইদিনই কাজিপুর থানায় একটি অভিযোগ দায়ের করি যার তদন্ত এখনও চলমান আছে।
এই বিষয়টিকে নিয়ে সম্প্রতি “সরেজমিনবার্তা” নামের একটি পত্রিকা ও অনলাইনে “কাজিপুরে নাসিমপুত্র তানভীর শাকিল জয় ও উপজেলা চেয়ারম্যান খলিল গ্রুপের মধ্যে সংঘর্ষ”- শিরোনামে একটি সংবাদ পরিবেশিত হয়। সংবাদটিতে মিথ্যার বেসাতি ছড়ানো হয়েছে। ভুল তথ্য দিয়ে কাজিপুরের উন্নয়নের অহংকার এমপি তানভীর শাকিল জয় ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজীর নামে দুটো গ্রুপ তৈরির অপচেষ্টা চালানো হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা। কাজিপুরের একমাত্র অভিভাবক ও রাজনীতির ঠিকানা নাসিম পরিবারের সন্তান বর্তমান এমপি তানভীর শাকিল জয় এবং সেই উন্নয়নের বাস্তবায়নের নেতৃত্বদানকারী ও দলের সাধারণ সম্পাদক , বর্তমান কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী । দুজনেই দলীয় নেতাকর্মিদের নিয়ে কাজিপুরের উন্নয়ন কাজ করে যাচ্ছেন। এখানে এমপি বনাম উপজেলা চেয়ারম্যানের মধ্যে দ্বন্দ্ব বা প্রুপিংয়ের কোন প্রশ্নই ওঠেনা। কাজিপুরে নাসিম পরিবারই আমাদের রাজনীতির একমাত্র ঠিকানা।
সুতরাং স্বার্থান্বেষী একটি মহলের ইন্ধনে প্রকাশিত এই মিথ্যে ও ভিত্তিহীন সংবাদের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী
মোঃ আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক
কাজিপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ, সিরাজগঞ্জ
তারিখ-৭ মে ২০২১
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com