কাঙ্ক্ষিত শ্রমিক নেই কাজিপুরের কর্মসৃজন প্রকল্পে
১৩ মে, ২০২৬ ০৭:৫৫ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

কাঙ্ক্ষিত শ্রমিক নেই কাজিপুরের কর্মসৃজন প্রকল্পে

আব্দুল জলিল
০৬-০৫-২০২১ ০৩:৪৯ অপরাহ্ন
কাঙ্ক্ষিত শ্রমিক নেই কাজিপুরের কর্মসৃজন প্রকল্পে

সিরাজগঞ্জের কাজিপুরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির ২য় পর্যায়ের কাজে প্রকল্পগুলোতে কাঙ্ক্ষিত শ্রমিক নেই। আর প্রকল্পের দরিদ্রদের কাজের অর্থ নিয়ে লাভবান হচ্ছে  প্রকল্প সংশ্লিষ্টরা।

 ২য় পর্যায়ে কাজিপুরে ১২ ইউনিয়নে ৬১ টি প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে ১ কোটি ৭০ লক্ষ ৮০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। বুধবার (৫ মে) উপজেলার গান্ধাইল ইউনিয়ন ও শূভগাছায় গিয়ে দেখা যায় প্রকল্প গুলোতে নির্ধারিত শ্রমিক নাই। গান্ধাইল ১ নং ওয়ার্ডের পাটাগ্রাম হারুনের বাড়ি হতে বাছেদের বাড়ি পর্যন্ত রাস্তা মেরামতের জন্য ২৯ জন শ্রমিক ধরা থাকলেও ১৪ জন শ্রমিক কে কাজ করতে দেখা গেছে,৪ নং ওয়ার্ডের নুরু ডাক্তারের বাড়ির রাস্তায় ২৭ জন শ্রমিক নির্ধারিত থকলেও ১০ জন শ্রমিক কাজ করতে দেখা গেছে, শুভগাছা ইউনিয়নেচেয়ারম্যান বাড়ি সংলগ্ন রাস্তায় ৩৫জনের স্থলে ২০ জন,দরিদ্র ১০ পরিবারের বাড়িতে উচকরনের জন্য ৪৮ শ্রমিক নির্ধরিত থাকলেও  ২৯ জন শ্রমিককে কাজ করতে দেখা গেছে,অপরদুটি প্রকল্পে ৩০ জন করে শ্রমিকের স্থলে ১৩জন করে কাজ করতে দেখা গেছে। একটি সূত্রে জানা যায় প্রকল্পের শুরু থেকে সংশ্লিষ্টরা এই অনিয়ম করে আসছে।

এ বিষয়ে উপজেলা প্রকল্প  বাস্তবায়ন কর্মকর্তা জানান একেএম শাহা আলম মোল্লা জানান ট্যাগ অফিসার ছাড়াও স্থানীয়ভাবে গ্রাম পুলিশদের দেখভালের দায়িত্ব দেয়া হয়েছে। তার পরেও প্রকল্পে শ্রমিক কম থাকলে  বিলও কম দেয়া হবে।


আব্দুল জলিল ০৬-০৫-২০২১ ০৩:৪৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 296 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com