শিরোনামঃ
আব্দুল জলিল ০৬-০৫-২০২১ ০৩:০১ অপরাহ্ন |
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার খাসরাজবাড়ী ইউনিয়নের পাঁচশ হতদরিদ্র মানুষ পেলো পাঁচশ টাকা করে নগদ সহায়তা। বৃহস্পতিবার ( ৬ মে) দুপুরে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান ও খাসরাজবাড়ী ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি জহুরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসারের প্রতিনিধি ফজলুল হক মাস্টার, ইউপি সদস্য মোকাদ্দেস আলী, হেলাল উদ্দিন, দুলাল হোসেন, আল আমিন, ছাইফুল, বকুল, মহিলা সদস্য সীমা খাতুন, সোখেদা খাতুন, আ.লীগ নেতা আব্দুর রাজ্জাক, কোরবান আলী, নুরুল ইসলাম, মোকবুল হোসেন, রুহুল আমিন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম ওমর ফারুক।
বর্তমান অর্থ বছরে গ্রামীণ দুস্থ ও হতদরিদ্রদের মাঝে ত্রাণের এই টাকা পর্যায়ক্রমে উপজেলার সবকটি ইউনিয়নে বিতরণ করা হচ্ছে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসসূত্রে জানা গেছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com