শিরোনামঃ
আব্দুল জলিল ০৬-০৫-২০২১ ০২:২৫ অপরাহ্ন |
করোনায় ক্ষতিগ্রস্থ ও হতদরিদ্র আড়াইশ পরিবার ও ১০ টি মাদ্রাসাকে আর্থিক সহায়তা দিয়েছেন ব্যবসায়ী আব্দুর রাজ্জাক। কাজিপুর উপজেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক ও সোনামুখী ইউনিয়ন আ.লীগের সিনিয়র সহসভাপতি এই ব্যবসায়ীর সহায়তা সামগ্রির মধ্যে ছিলো চাল , ডাল, চিনি, তেল, লবন শাড়ি ও লুঙ্গী। এছাড়া পাঁচটি মাদ্রাসার আলেমদের জামা তৈরির জন্যে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (৬ মে) দুপুরে উপজেলার পরানপুর বাজারে এ উপলক্ষে আয়োজিত বিতরণ সভায় প্রধান অতিথি ছিলেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান। অন্যদের মধ্যে কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পঞ্চনন্দ সরকার, আমিনা মনসুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফরিদুল ইসলাম, সোনামুখী ইউনিয়ন কৃষকলীগের সভাপতি শাহ আলম প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ড. সাজিদ সাজ্জাদ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com