শিরোনামঃ
সিনিয়র স্টাফ করেসপন্ডেন্ট, চৌহালি ০৬-০৫-২০২১ ০১:০৮ অপরাহ্ন |
সিরাজগঞ্জের চৌহালীতে করোনা ভাইরাস সংক্রমণ রোধ কল্পে চলমান সর্বাত্মক লকডাউনে কর্মহীন দুঃস্থ,অসহায় প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে প্রশাসন ক্যাডারের সংগঠন বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন চৌহালী উপজেলা শাখা।বৃহস্পতিবার(৫ মে) সকালে সংগঠন এর উদ্যোগে চৌহালী সরকারি কলেজ মাঠ (চাল ,তেল, চিনি, দুধ,সেমাই ) ৫ রকমের ফুড প্যাকেজ এর খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চৌহালী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ আফসানা ইয়াসমিন। আরও উপস্থিত সহকারী কমিশনার (ভূমি )মাহির আল হাসান। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনু মিয়া প্রমুখ
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com