শিরোনামঃ
আব্দুল জলিল ০৫-০৫-২০২১ ০৬:১১ অপরাহ্ন |
করোনাকালে কর্মহীন দুঃস্থ মানুষদের মাঝে মানবিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন।
বুধবার ( ৫ মে) দুপুর থেকে বিকেল অবধি উপজেলার পঞ্চাশটি পরিবারের বাড়িতে গিয়ে এই সহায়তা সামগ্রি প্রদান করা হয়েছে। সহায়তা সামগ্রির মধ্যে রয়েছে চাল, চিনি, তেল, ডাল, লবন ও লবন। সংগঠনটির কাজিপুর শাখার উদ্যোগে এই বিতরণ কাজে অংশ নেন
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী, সহকারী কমিশনার (ভূমি) এবিএম আরিফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার একেএম শাহা আলম মোল্লা।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com