কাজিপুরের চালিতাডাঙ্গায় ১৫ শ হতদরিদ্র পেলো অর্থ সহায়তা
১৩ মে, ২০২৬ ০৮:৫১ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

কাজিপুরের চালিতাডাঙ্গায় ১৫ শ হতদরিদ্র পেলো অর্থ সহায়তা

আব্দুল জলিল
০৫-০৫-২০২১ ০৯:১৩ পূর্বাহ্ন
কাজিপুরের চালিতাডাঙ্গায় ১৫ শ হতদরিদ্র পেলো অর্থ সহায়তা

পবিত্র ঈদ-উল ফিতরে  কাজিপুর উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের ১৫শ হতদরিদ্রের মাঝে ভিজিএফ'র নগদ অর্থ প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৪ মে) দুপুরে চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরে চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে নিজ হাতে এই অর্থ বিতরণ করেন। এসময় এই হতদরিদ্রদের হাতে নগদ ৪৫০টাকা করে তুলে দেয়া হয়।

 চেয়ারম্যান আতিকুর রহমান মুকুল বলেন, "আমার ইউনিয়নের হতদরিদ্রদের মাঝে ঈদের সামনে এই অর্থ বিতরণ করতে পেরে ভালো লাগছে। একটু হলেও তাদের ঈদ আনন্দটা বাড়বে। স্বচ্ছতা রক্ষায় আমি নিজে উপস্থিত থেকে সন্ধ্যা পর্যন্ত বিতরণ করেছি।" এসময় ট্যাগ অফিসার মৎস্য কর্মকর্তা আতাউর রহমান, ইউনিয়ন পরিষদের সচিবসহ পরিষদের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 


আব্দুল জলিল ০৫-০৫-২০২১ ০৯:১৩ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 251 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com