এইচ টি ইমামের রুহের মাগফেরাত কামনায় এতিম বাচ্চাদের মাঝে খাবার বিতরণ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
০৪-০৫-২০২১ ০৭:২৭ অপরাহ্ন
|
|
এইচ টি ইমামের রুহের মাগফেরাত কামনায় এতিম বাচ্চাদের মাঝে খাবার বিতরণ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মরহুম এইচ টি ইমামের রুহের মাগফেরাত কামনায় এতিম বাচ্চাদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ মে) উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক একরামুল হক ও পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিরাজের উদ্যোগে পূর্বদেলুয়া রহমানিয়া এতিমখানায় ৬০ জন বাচ্চাদের ইফতারি বিতরণ করা হয়। এসময় বীর মুক্তিযোদ্ধা এইচ টি ইমামের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয় এবং একই সময় উল্লাপাড়া সংসদ সদস্য তানভীর ইমামের সুস্থতা কামনা করা হয়েছে।
ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার আলম অপি,জেলা ছাত্রলীগের উন্নয়ন বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শক্তি,কলেজ ছাত্রলীগের সারোয়ার হোসেন, এরশাদ আলী,মামুন,সাব্বির প্রমূখ।
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০৪-০৫-২০২১ ০৭:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 577 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ