শিরোনামঃ
আব্দুল জলিল ০৩-০৫-২০২১ ০৫:৪৩ অপরাহ্ন |
সিরাজগঞ্জের কাজিপুর ইউনিয়নের পাঁচশ হতদরিদ্র মানুষ পেলো নগদ সহায়তা। সোমবার( ৩ মে) দুপুরে কাজিপুর সদর ইউনিয়নে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান টি এম আতিকুর রহমান নান্নু।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শুভজিৎ রায়, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম শামীম, ইউপি সচিব মাহবুব কবির তালুকদার। এসময় আগতদের মুখে একটি করে মাস্ক পরিয়ে দেন ইউপি চেয়ারম্যান। বর্তমান অর্থ বছরে গ্রামীণ দুস্থ ও হতদরিদ্রদের মাঝে ত্রাণের এই টাকা পর্যায়ক্রমে উপজেলার সবকটি ইউনিয়নে বিতরণ করা হবে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অফিসসূত্রে জানা গেছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com