নাগরপুরে বাস শ্রমিকদের পাশে খাদ্য সহায়তা নিয়ে উপজেলা প্রশাসন
১১ মে, ২০২৬ ১০:১৩ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

নাগরপুরে বাস শ্রমিকদের পাশে খাদ্য সহায়তা নিয়ে উপজেলা প্রশাসন

স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল
০৩-০৫-২০২১ ০১:২১ অপরাহ্ন
নাগরপুরে বাস শ্রমিকদের পাশে খাদ্য সহায়তা নিয়ে উপজেলা প্রশাসন

 করোনা প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন প্রতিরোধে টাঙ্গাইলের নাগরপুরে সড়ক ও মহা সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছে উপজলার বাস শ্রমিকরা। এমন অবস্থায় আয়-রোজগার নেই নাগরপুরের পরিবহন শ্রমিকদের। আয় না থাকায় পরিবার-পরিজন নিয়ে দুঃসহ জীবনযাপন করছেন শ্রমিকরা। এমন অবস্থায় উপজেলার ৩৬ জন বাস শ্রমিকের মাঝে ১৫ কেজি করে চাল সহায়তা প্রদান করেন উপজেলা প্রশাসন।

সোমবার (৩ মে ) দুপুরে উপজেলা খাদ্য গুদামে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত ই জাহান উপস্থিত থেকে বাস শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন। এসময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার (পিআইও) আবু বক্কর , উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মো. উজ্জ্বল হোসেন মোল্লা,উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মো.তারিফুল ইসলাম সহ উপজেলা খাদ্য গুদামে কর্মকর্তা ও কর্মচারী এবং নাগরপুর বাস মালিক সমিতর ড্রাইভার শ্রমিকবৃন্দ।


স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ০৩-০৫-২০২১ ০১:২১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 282 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com