শিরোনামঃ
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ০২-০৫-২০২১ ০৫:০১ অপরাহ্ন |
উল্লাপাড়ায় ‘আমরা উল্লাপাড়ার সন্তান (আউস)’ এর উদ্যোগে করোনা মহামারীতে কর্মহীন হয়ে পড়া দুস্থদের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। রোববার (২ মে) সকালে আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ৩৭৫ জন দুস্থ অসহায় মানুষের হাতে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। আউসের সভাপতি আলহাজ্জ ইঞ্জি: এস, এম আব্দুর রহমান মুক্তার সভাপতিত্ব করেন। উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও আউসের সদস্য বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থদের হাতে এ খাবার তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য মন্ত্রনালয়ের সাবেক সহকারী পরিচালক ডাঃ সুকুমার সুর রায়, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে সহযোগী অধ্যাপক ও আউসের সাধারন সম্পাদক ডাঃ শামসুল আলম স্বপন, সরকারি আকবর আলী কলেজের সহকারী অধ্যাপক মোঃ শামীম হাসান, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ শেখ এম, এ মতিন, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাহারুল ইসলাম প্রমুখ। উল্লেখ, এই স্বেচ্ছাসেবী সংগঠন মহামারী করোনা ভাইরাসের প্রথম থেকে এলাকার দুস্থ ব্যক্তিদের বিভিন্ন ভাবে সহায়তা প্রদান করে যাচ্ছেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com