শিরোনামঃ
আব্দুল জলিল ০২-০৫-২০২১ ০৪:২৮ অপরাহ্ন |
সিরাজগঞ্জের কাজিপুর থানা পুলিশ পৃথক অভিযানে একশ চল্লিশ ইয়াবাসহ মজিদ (৪০) ও শাহিন (২১) নামের দুই কারবারিকে আটক করেছে। কাজিপুর থানা সূত্রে জানা গেছে, শনিবার( ১ মে) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা ভানুডাঙ্গা পশ্চিমপাড়ায় অভিযান চালায় কাজিপুর থানা পুলিশ।
এসময় মজিদকে চল্লিশ পিচ ইয়াবাসহ আটক করে। তার দেয়া তথ্যমতে উপজেলার সোনামুখী বাজারের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে শাহিনকে আটক করে পুলিশ। এসময় তার দেহ তল্লাশি করে একশ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
কাজিপুর থানার অফিসার ইনচার্জ পঞ্চনন্দ সরকার জানান, ‘ আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আজ রবিবার (২ এপ্রিল) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।’
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com