শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ০১-০৫-২০২১ ০৪:২৪ অপরাহ্ন |
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা বিশিষ্ঠ ব্যবসায়ী আলহাজ মোঃ ফজলে রাব্বীর একক প্রচেষ্টায় করোনার দ্বিতীয় ধাপে ১২০ পরিবারের কর্মহীন হত দরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা হিসাবে, চাউল, ডাউল, পিয়াজ, লবন, চিনি, সেমাই, সাবান সামগ্রী বিতরণ করেন।
শনিবার (১ মে) দুপুরে সূবর্ণসাড়াস্থ নিজ বাস ভবনে সহায়তা প্রদান কালে তিনি বলেন এই মহামারী করোনায় অসহায় মানুষের পাশে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসা উচিৎ। খাদ্য সামগ্রী বিতরণ কাজে তার পরিবারের ভাই ভাতিজাগন সহায়তা করেন। এসময় উপস্থিত ছিলেন বেলকুচি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, যুগ্ম সম্পাদক ও যমুনা টিভির স্টাপ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, মানবতার ফেরিওয়ালা মামুন বিশ্বাস, সমাজ সেবক জামাল উদ্দিন প্রমুখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com