শিরোনামঃ
আব্দুল জলিল ০১-০৫-২০২১ ০৩:৫৫ অপরাহ্ন |
করোনায় কর্মহীন নিম্ন আয়ের দুইশ মানুষ পেলো মাননীয় প্রধানমন্ত্রীর উপহার। শনিবার (১ মে) দুপুরে কাজিপুর উপজেলা পরিষদ মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রীর করোনা তহবিল হতে প্রাপ্ত সহায়তা সামগ্রী বিতরণ করেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান ও কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকী। সহায়তা সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, চিনি , লবন ও সেমাই এসময় বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) এবিএম আরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার একেএম শাহা আলম মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু প্রমূখ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com