নাগরপুরে কর্মহীন সিএনজি শ্রমিকের মাঝে ত্রাণ বিতরণ
১১ মে, ২০২৬ ১২:৪৫ অপরাহ্ন

  

   শিরোনামঃ

নাগরপুরে কর্মহীন সিএনজি শ্রমিকের মাঝে ত্রাণ বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল
০১-০৫-২০২১ ০৩:২৩ অপরাহ্ন
নাগরপুরে কর্মহীন সিএনজি শ্রমিকের মাঝে ত্রাণ বিতরণ

টাঙ্গাইলের নাগরপুরে কোভিড ১৯ নিয়ন্ত্রণে চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া ১০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার (১ মে ) জাতীয় মহান শ্রমিক দিবস উপলক্ষে অটোরিক্সা,অটোটেম্পো ও সি.এন.জি শ্রমিক ইউনিয়ন নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে এবং স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটু এর সার্বিক সহযোগিতায় রিক্সা স্ট্যান্ডে সি.এন.জি শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে এই ত্রাণ বিতরণ করা হয়। অটোরিক্সা,অটোটেম্পো ও সি.এন.জি শ্রমিক ইউনিয়ন নাগরপুর উপজেলা শাখার সভাপতি মো. সোহাগ মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো.ঠান্ডু মিয়া এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মো. উজ্জ্বল হোসেন মোল্লা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল মামুন সহ বিভিন্ন ইউনিয়নের সি.এন.জি শ্রমিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

খাদ্য সামগ্রীর প্যাকেটে ছিল, (চাল, ডাল,চিনি,লবন, তেল, আলু)। অটোরিক্সা,অটোটেম্পো ও সি.এন.জি শ্রমিক ইউনিয়ন নাগরপুর উপজেলা শাখার সভাপতি মো. সোহাগ মিয়া বলেন, আহসানুল ইসলাম টিটু, এমপি এর সার্বিক সহযোগিতার কারনে আজ ১০০ কর্মহীন সি.এন.জি শ্রমিকদের মাঝে ত্রাণ দেওয়া সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এই ত্রাণ দেওয়া অব্যাহত রাখবেন এমপি।


স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ০১-০৫-২০২১ ০৩:২৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 268 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com