প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী পেল বেলকুচির দুস্থ কর্মহীন মানুষ
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
৩০-০৪-২০২১ ০৫:৫৪ অপরাহ্ন
|
|
প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী পেল বেলকুচির দুস্থ কর্মহীন মানুষ
করোনা ভাইরাস মহামারি বিস্তার নিয়ন্ত্রণে চলমান লকডাউনে সিরাজগঞ্জের বেলকুচির গরীব দুস্থ কর্মহীন অসহায় মানুষদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (৩০ এপ্রিল) বিকালে সোহাগপুর এস,কে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ২০০ পরিবারকে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেন বেলকুচি ও চৌহালী আসনের জাতীয় সাংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল।
এসময় সহকারী কমিশনার (ভূমি) রবিন শীষ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব ফজলুল হক সরকার, সিনিয়র সহ-সভাপতি দেলখোশ আলী প্রামানিক, সহ-সভাপতি লুৎফর রহমান মাখন, প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক গাজী আব্দুল হামিদ আকন্দ, সদস্য আলহাজ্ব ইঞ্জি: আমিনুল ইসলামসহ অন্যন্যা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ৩০-০৪-২০২১ ০৫:৫৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 428 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ