কাজিপুরে ধান গম ক্রয়ের উদ্বোধন
১৩ মে, ২০২৬ ১০:৫৯ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

কাজিপুরে ধান গম ক্রয়ের উদ্বোধন

আব্দুল জলিল
২৯-০৪-২০২১ ০৬:১২ অপরাহ্ন
কাজিপুরে ধান গম ক্রয়ের উদ্বোধন

 সিরাজগঞ্জের কাজিপুরে অভ্যন্তরীন বোরো ধান ও গম ক্রয়ের শূভ উদ্বোধন করা হয়েছে।  বৃহস্পতিবার (২৯ এপ্রিল) কাজিপুর খাদ্য বিভাগের আয়োজনে বিকাল ৩ ঘটিকায় মেঘাই খাদ্যগুদামে ভার্চুয়ালি এই কার্যক্রমের শূভ উদ্বোধন করেন সংসদ সদস্য তানভীর শাকিল জয়।

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হাসান সিদ্দিকী, খাদ্য কর্মকর্তা আব্দুস সোবহান।

অন্যদের মধ্যে কাজিপুর মিল মালিক সমিতির সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, গুদাম কর্মকর্তা মিজানুর রহমান, কৃষিসম্প্রসারণ কর্মকর্তা শুভজিৎ রায়, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা পিএন সরকার  উপস্থিত ছিলেন।

চলতি মৌসুমে কাজিপুরে সরকার নির্ধারিত মূল্যে ১ হাজার ৮১৫ মেট্রিঃ টন ধান ও ১৫৩ মেট্রিক টন গম লটারীর মাধ্যমে কৃষকদের নিকট থেকে সরাসরি সংগ্রহ করা হবে।


আব্দুল জলিল ২৯-০৪-২০২১ ০৬:১২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 290 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com