মামুনুল হকের কথিত‘দ্বিতীয় স্ত্রী’ ঝর্ণাকে উদ্ধার করেছে পুলিশ
২৯ এপ্রিল, ২০২৬ ০৫:৩২ অপরাহ্ন

  

মামুনুল হকের কথিত‘দ্বিতীয় স্ত্রী’ ঝর্ণাকে উদ্ধার করেছে পুলিশ

আব্দুল জলিল
২৭-০৪-২০২১ ০৮:৪৮ অপরাহ্ন
মামুনুল হকের কথিত‘দ্বিতীয় স্ত্রী’ ঝর্ণাকে উদ্ধার করেছে পুলিশ
অবশেষে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের ‘দ্বিতীয় স্ত্রী’ জান্নাত আরা ঝর্ণাকে উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি)। আজ মঙ্গলবার পুলিশের মতিঝিল বিভাগের একটি দল ঝর্ণাকে মোহাম্মদপুরে মামুনুল হকের বোন দিলরুবার বাসা থেকে উদ্ধার করে। 
গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিবির মতিঝিল বিভাগের উপকমিশনার মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ঝর্ণাকে তার বাবার জিম্মায় দেওয়া হয়েছে।
জানা গেছে, গত ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়্যাল রিসোর্টের ঘটনাপ্রবাহের পর থেকে তার খোঁজ পাচ্ছিল না পরিবার। রিসোর্টকাণ্ডের পর ঝর্ণাকে দ্বিতীয় স্ত্রী দাবি করেন মামুনুল। তাকে উদ্ধারে বাবা ওলিয়র রহমান ও বড় ছেলে আবদুর রহমান জামি ঢাকার দুটি থানায় সাধারণ ডায়েরি করেন।
হেফাজতের বহুল আলোচিত নেতা মামুনুল হককে ১৮ এপ্রিল ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ১৮ মামলা রয়েছে। 


আব্দুল জলিল ২৭-০৪-২০২১ ০৮:৪৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 318 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com