শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২৭-০৪-২০২১ ০৫:২৮ অপরাহ্ন |
সিরাজগঞ্জের সলঙ্গায় তিনটি দোকানে নোংরা, পঁচা খেজুর বিক্রি ও সংরক্ষণের দায়ে আড়ৎ মালিককে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেলে থানার হাটিকুমরুলে অভিযান চালিয়ে জরিমানা আদায় করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাহমুদ হাসান। তিনি জানান, হাটিকুমরুল গোলচত্তরে দীর্ঘদিন ধরে ৩ ফল ব্যবসায়ী নোংরা ও পঁচা খেজুর মজুদ করে তা বিক্রি করছিল। বিষয়টি জানতে পেরে ঐ তিনজন আড়ৎ মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com