বেলকুচিতে কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শণ করলেন মেয়র রেজা
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২৬-০৪-২০২১ ০৭:৫০ অপরাহ্ন
|
|
বেলকুচিতে কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শণ করলেন মেয়র রেজা
সিরাজগঞ্জরে বেলকুচির উপড় দিয়ে বয়ে গেলে কাল বৈশাখী ঝড়। বুধবার রাত সাড়ে আটটার দিকে কাল বৈশাখী ঝড়ের সাথে মুষলধারে বৃষ্টিও দেখা যায়, প্রায় ঘন্টা দেড়েক চলে বজ্রপাতসহ ঝড়াে বাতাস ও বৃষ্টিপাত। প্রচণ্ড গরমের পর বৃষ্টিতে মানুষের মাঝে স্বস্থি ফিরে আসলেও ঝড়ে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শণ করেছে বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা।
সিরাজগঞ্জরে কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাে. জাহিদুল ইসলাম জানান, ঐদিন রাতে মুষলধারে ১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টির সাথে বেলকুচি অঞ্চলে ঝাড়ো বাতাসসহ কিছু কিছু স্থানে কাল বৈশাখী ঝড় বয়ে গেছে। কােথাও কােথাও ৬০ থেকে ৭০ কিলােমিটার বেগে ঝাড়াে হাওয়া বয়ে গেছে। এমন ঝড়ে বেলকুচি পৌর এলাকার চদনগাঁতী, গাড়ামাসী, বয়রাবাড়ী, দেলুয়া ও ক্ষিদ্রমাটিয়া চরাঞ্চলে ঘর বাড়ীসহ ফসলী জমিতে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে।
সােমবার (২৬ এপ্রিল) দুপুরে বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা এ সকল ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শণ করেন। এসময় মেয়র বলেন, আমার পৌর এলাকায় যে সকল ঘর বাড়ী ক্ষতিগ্রস্থ হয়েছে, এর মধ্যে অসহায় ও দুস্থদের ঘর নির্মাণে আমি সকল প্রকার সহযাগীতা করবাে। একই সাথে ফসলরে যে ক্ষতি হয়েছে সে জন্য কৃষি অধিদপ্তরের সহযাগীতায় ক্ষতি গ্রস্থদের তালিকা তৈরী করে কৃষি পন্য সহায়তা দেয়া হবে।
বেলকুচি উপজলা নির্বাহী কর্মকর্তা আনিসুর রহমান বলেন, বেলকুচির উপর দিয়ে কাল বৈশাখী ঝড় বয়ে যাওয়ায় উপজলার ধুকুরিয়াবেড়া ও দৌলতপুর ইউনিয়নের ফসলি জমিতে অনক ক্ষয় ক্ষতি হয়েছে। ইতি মধ্যেই ক্ষতির পরিমাণ নির্ধারণ করে মমন্ত্রণালয়ে পাঠানাে হয়েছে। অনুদান আসলে তা জনপ্রতিনিধিদের সাথে নিয়ে বন্টন করা হবে।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২৬-০৪-২০২১ ০৭:৫০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 522 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ