শিরোনামঃ
আব্দুল জলিল ২৬-০৪-২০২১ ১২:১৫ অপরাহ্ন |
মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে- একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে ! ও বন্ধু। ভুপেন হাজারিকার এই গানের মর্মার্থ বুকে লালন করে করোনা পরিস্থিতির এই জটিল জালে নিজেকে নামিয়ে এনছেন গরীব দুঃখী অসহায় মানুষের কাতারে। প্রথম দফার লক ডাউন থেকে শুরু করে দ্বিতীয় দফার কঠোর লকডাউন চলমান অবস্থায় তিনি মাঠে রয়েছেন। কখনো মাস্ক. স্যানিটাইজার, কথনো খাবার সহায়তা, শীতে কম্বল চাদর দিয়ে যাচ্ছেন কাজিপুর ইউনিবাসীকে। মানবদরদী এই মানুষটি উপজেলার মেঘাই গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ছাত্রনেতা শাহা আলম কাজল।তিনি মানুষকে সহায়তা করার জন্যে প্রতিষ্ঠা করেছেন মরহুম সিদ্দিক সরকার ফাউন্ডেশন। তিনি তার সাধারণ সম্পাদক।
করোনার এই ভয়াবহ পরিস্থিতিতে সিরাজগঞ্জ-১ কাজিপুরের বর্তমান এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়ের নির্দেশনা পেয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি।
তারই ধারাবাহিকতায় শনিবার (২৪ এপ্রিল) বিকেলে তিনি কাজিপুর সদর ইউনিয়নের মেঘাই, নতুন মেঘাই, পলাশপুর ও মানিক পোটল গ্রামের প্রায় দুইশ অসহায় মানুষের মাঝে মাস্ক ও ইফতার সামগ্রী বিতরণ করেন।(২৫ এপ্রিল)রবিবারও তিনি মানুষকে করোনা মোকাবেলায় উদ্বুদ্ধকরণ কার্যক্রম চালিয়েছেন।
সাবেক এই ছাত্রনেতা কাজিপুর সদর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী। স্বচ্ছ ইমেজের কাজল এবার দলীয় মনোনয়ন চাইবেন।
তাই আগে থেকেই মানুষের বিপদে পাশে থাকতে করোনাকালে মাঠে নেমে পড়েছেন। ইতোপূর্বেও তিনি মানুষকে মাস্ক, সাবান, হ্যান্ড স্যানিটাইজার ও কম্বল বিতরণ করেছেন। এবারও তিনি করোনা সুরক্ষা সামগ্রি ও খাদ্য বিতরণ করছেন।
বিতরণকালে তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করোনা মোকাবেলায় আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমাদের প্রিয় নেতা প্রকৌশলী তানভীর শাকিল জয় সাহেব এই সময়ে নিরাপদে থেকে খেটে খাওয়া ছিন্নমূল মানুষকে সহায়তা করতে বলেছেন। তারই ধারাবাহিকতায় আমি মাঠে নেমেছি। আশা করছি এরপর ঈদ উপহার সামগ্রী নিয়ে কর্মহীন মানুষগুলোর পাশে দাঁড়াবো।
তিনি জানান, ইউনিয়নের মানুষের স্নেহ-ভালোবাসায়, আসন্ন ইউপি নির্বাচনে আমার প্রিয় নেতা ও প্রানের সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ আমাকে দলীয় মনোনয়ন দিলে আমি চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। এসময় তিনি করোনাসহ যেকোন দুর্যোগকালিন সময়ে নিজের সীমিত সাধ্য নিয়ে সাধারণ মানু্যেষর পাশে থাকার ।অঙ্গীকার ব্যক্ত করেন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com