সলঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
২৩ এপ্রিল, ২০২৬ ১১:৩৩ অপরাহ্ন

  

সলঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা
২৫-০৪-২০২১ ১০:১৯ অপরাহ্ন
সলঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নে ছোট জলাশয়ের পানিতে ডুবে তাসকিয়া খাতুন (১০) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২৫ এপ্রিল) সকালে হাটিকুমরুল ইউনিয়নের রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত তাসকিয়া রাধানগর গ্রামের মো: আলীর মেয়ে । দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, সকালে বাড়ির উঠানে খেলার সময় সবার অজান্তে বাড়ীর পার্শ্ববর্তী ছোট জলাশয়ের পানিতে পড়ে ডুবে যায় তাসকিয়া। শিশুটিকে দীর্ঘক্ষণ না দেখে স্বজনরা খোঁজাখোজি শুরু করে কিন্ত পায়নি। দুপুরের দিকে ছোট জলাশয় থেকে ভাসমান মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।

স্টাফ করেসপন্ডেন্ট, সলংগা ২৫-০৪-২০২১ ১০:১৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 466 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com