উল্লাপাড়ায় ১০ মামলায় পরোয়ানা ভুক্ত আসামি গ্রেপ্তার
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২৫-০৪-২০২১ ০৪:১৪ অপরাহ্ন
|
|
উল্লাপাড়ায় ১০ মামলায় পরোয়ানা ভুক্ত আসামি গ্রেপ্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ১০ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত হাসান আহমেদ (৩৫) নামে এক বিএনপি নেতা কে গ্রেপ্তার করেছে পুলিশ। সে অলিপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে।
রোববার (২৫ এপ্রিল) বেলা ২ টার দিকে আলিপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত বিএনপি নেতা হাসান আহমেদের নামে উল্লাপাড়া মডেল থানায় হরতাল, নাশকতা,অগ্নিসংযোগ সহ ১০ টি মামলা রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন উল্লাপাড়া মডেল থানা সহকারী-সাব ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম।
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৫-০৪-২০২১ ০৪:১৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 490 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ