উল্লাপাড়ায় ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২৩-০৪-২০২১ ০৩:৫২ অপরাহ্ন
|
|
উল্লাপাড়ায় ডাকাত দলের ৩ সদস্য গ্রেপ্তার
উল্লাপাড়ায় সঙ্ঘবদ্ধ ডাকাত দলের ৩ সদস্য কে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। এরা হলেন উল্লাপাড়ার বন্যাকান্দি গ্রামের আব্দুল মান্নান, কামারখন্দের চর-টেংরাইল এর মোঃ টুটুল,একই উপজেলার কর্নসূতী গ্রামের আব্দুস ছালাম।
এসব ডাকাত দলের সদস্যরা বৃহস্পতিবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার বোয়ালিয়া বাজারের পাশে সোলাগাড়ী সড়ক সেতুর উপর মোটরসাইকেল নিয়ে সিএনজি গতিরোধ করে অস্ত্রের মুখে আরিফ খান এক অফিস কর্মীর নিকট থেকে ১৪ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
ডাকাতি হওয়া টাকার মালিক উল্লাপাড়া মীর ট্রাভেলসের স্বত্তার্ধিকারী ও ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং এর মালিক আব্দুল মান্নান জানান, তার অফিসের কর্মচারী আরিফ ঘটনার সময় উল্লিখিত টাকা উপজেলার হাটিকুমরুল এবং বোয়ালিয়া বাজার থেকে সংগ্রহ করে উল্লাপাড়া আসছিলেন। একটি সিএনজিতে আগে থেকেই যাত্রী সেজে দুই ডাকাত দলের সদস্য বসে ছিল। আরিফ টাকার ব্যাগ নিয়ে একই সিএনজিতে উল্লাপাড়ায় আসছিলেন। সিএনজির পিছনে দুটি মোটরসাইকেলে আরো ৪ জন ডাকাত দলের সদস্য ছিল। সিএনজিটি সোলাগাড়ী সেতুর কাছে পৌঁছিলে মোটরসাইকেল আরোহীরা গাড়িটির গতি রোধ করে এবং পিস্তল উঁচিয়ে আরিফের নিকট থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। এসময় তাজুর মাথায় ইট দিয়ে আঘাত করা হয়। মাথা ফেটে যায় তার। তাকে রাস্তায় ফেলে দিয়ে ডাকাত দলের সদস্যরা বড়হরের দিকে পালিয়ে যায়। অনেক কষ্টে আহত আরিফ ঘটনাটি আব্দুল মান্নানকে ফোনে জানালে তিনি (মান্নান) পুলিশ কে অবগত করেন।
পরে উল্লাপাড়া থানা পুলিশ তাৎক্ষণিক ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তার করে। এসময় তাদের নিকট থেকে ডাকাতি হওয়া টাকার মধ্যে থেকে ৪ লাখ ৭৫ হাজার টাকা উদ্ধার করে এবং ডাকাতি কাজে ব্যবহৃত ২ টা মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
শুক্রবার সকালে উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস (পিপিএম) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় তিনি জানান যাদের কে গ্রেপ্তার করা হয়েছে এটা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। এরা বিভিন্ন এলাকায় রাস্তাঘাটে ডাকাতি করে থাকে। তিনি আরো জানান ডাকাত দলের সদস্যদের সাথে আরো যারা জড়িত পুলিশ তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসবে। এ বিষয়ে ভুক্তভোগী মীর মোন্নাফ বাদী হয়ে থানায় ডাকাতি মামলা করেছে।
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২৩-০৪-২০২১ ০৩:৫২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 717 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ