বেলকুচির আজগড়া জামতৈল হাটে খাজনাকে কেন্দ্র করে দোকানপাট ভাঙচুর
২৯ এপ্রিল, ২০২৬ ০৮:২২ অপরাহ্ন

  

বেলকুচির আজগড়া জামতৈল হাটে খাজনাকে কেন্দ্র করে দোকানপাট ভাঙচুর

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
২২-০৪-২০২১ ০৮:০৫ অপরাহ্ন
বেলকুচির আজগড়া জামতৈল হাটে খাজনাকে কেন্দ্র করে দোকানপাট ভাঙচুর
সিরাজগঞ্জের বেলকুচির আজগড়া জামতৈল হাটে খাজনা দেয়া নেয়াকে কেন্দ্র করে দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে ও বাদির নিকট থেকে জানাযায়, গত ১৫ এপ্রিল আজগড়া জামতৈল এলাকার মৃত সলিম উদ্দিনের ছেলে চাউল ব্যবসায়ী শামছুল হক (৪৬) এর সাথে একই গ্রামের জিন্নত মেম্বার গংয়ের জামতৈল হাটখোলায় খাজনা বৃদ্ধিকে কেন্দ্রকরে বাক বিতন্ডা হয়। পরে এরই জেরে জিন্নত মেম্বার ও তাদের লোকজন ১৮ এপ্রিল রাতে শামছুলের চাউলের দোকান ও সিঙ্গারা বড়ার দোকান ভাঙচুর করে ক্ষতি সাধন করে। এ বিষয়ে স্থানীয় দোকান মালিকদের নিকট জানতে চাইলে তারা জানায়, ঘটনার দিন ভাঙচুরের শব্দ পেয়েছি কিন্তু অন্ধকার থাকায় এগিয়েও যাইনি কে বা কারা ভেঙ্গেছে তা দেখিনি। এ ব্যাপারে বাদী শামছুল হক জানায়, এলাকাবাসী নিকট বিচার চাইলে দেই দিচ্ছি বলে পায়তারা করলে সারা না পেয়ে আমি থানায় অভিযোগ দায়ের করেছি। এ বিষয়ে জিন্নত মেম্বারের নিকট মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান, আমি ঘটনা শুনেছি শামছুল হক হাটে দোকানদারি করে কিন্তু খাজনা দেয়না। যেহেতু হাট ইজারা হয়েছে সে খাজনা না দিলে তার ঘর ভেঙে দিয়েছে এবং হাটের বাহিরে দোকানদারি করতে বলা হয়। এ ব্যাপারে বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ২২-০৪-২০২১ ০৮:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 537 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com