উল্লাপাড়ায় অস্ত্রের মুখে সাড়ে ১৪ লাখ টাকা ছিনতাই আটক ৩
২০ এপ্রিল, ২০২৬ ০৮:২৯ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় অস্ত্রের মুখে সাড়ে ১৪ লাখ টাকা ছিনতাই আটক ৩

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২২-০৪-২০২১ ০৪:৩৬ অপরাহ্ন
উল্লাপাড়ায় অস্ত্রের মুখে সাড়ে ১৪ লাখ টাকা ছিনতাই আটক ৩
উল্লাপাড়ায় ৫ লাখ টাকাসহ ৩ ছিনতাইকারীকে আটক করেছে মডেল থানা পুলিশ। এরা হলেন, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বন্যাকান্দি গ্রামের আব্দুল মান্নান, কামারখন্দ উপজেলার চর টেংরাইল গ্রামের মোঃ টুটুল ও একই উপজেলার কর্নসূতি গ্রামের আব্দুস সালাম। এসব ছিনতাইকারী বৃহস্পতিবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার বোয়ালিয়া বাজারের পাশে সোলাগাড়ী সড়ক সেতুর উপর অস্ত্রের মুখে তাজু নামের এক অফিস কর্মীর নিকট থেকে ১৪ লাখ ৫০ হাজার টাকা ছিনতাই করে। ছিনতাই হওয়া টাকার মালিক উল্লাপাড়া মীর ট্রাভেলসের স্বত্তার্ধিকারী ও ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং এর মালিক আব্দুল মান্নান জানান, তার অফিসের কর্মচারী তাজু ঘটনার সময় উল্লিখিত পরিমান টাকা নিয়ে উপজেলার হাটিকুমরুল থেকে উল্লাপাড়া আসছিলেন। একটি সিএনজিতে আগে থেকেই যাত্রী সেজে দুই ছিনতাইকারী বসে ছিল। তাজু টাকার ব্যাগ নিয়ে ওই সিএনজিতে উল্লাপাড়ায় আসছিলেন। সিএনজির পিছনে দুটি মোটরসাইকেলে আরো ৪ জন ছিনতাইকারী ছিল। সিএনজিটি সোলাগাড়ী সেতুর কাছে পৌঁছিলে মোটরসাইকেল আরোহীরা গাড়িটির গতি রোধ করে এবং পিস্তল উঁচিয়ে তাজুর নিকট থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়। এসময় তাজুর মাথায় ইট দিয়ে আঘাত করা হয়। মাথা ফেটে যায় তার। তাকে রাস্তায় ফেলে দিয়ে ছিনতাইকারীরা বড়হরের দিকে পালিয়ে যায়। অনেক কষ্টে আহত তাজু ঘটনাটি আব্দুল মান্নানকে ফোনে জানালে তিনি (মান্নান) বড়হর এলাকায় তার লোকজনকে সঙ্গে সঙ্গে বিষয়টি অবহিত করেন। পরে বড়হর এলাকার লোকজন ৩ জন ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হয়। এদের নিকট থেকে ছিনতাই হওয়া টাকার মধ্যে থেকে ৫ লাখ টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে। এরপরে ছিনতাইকারীদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক মোছাঃ আশরাফী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ছিনতাইকারী ৩ জনকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে এসেছে। এদেরকে উর্ধ্বতন কর্মকতার্রা জিজ্ঞাসাবাদ করছেন। আব্দুল মান্নানের পক্ষ থেকে থানায় মামলার প্রস্তুতি চলছে।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২২-০৪-২০২১ ০৪:৩৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1119 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com