উল্লাপাড়ায় বিপুল টাকার কোকেনসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
২০ এপ্রিল, ২০২৬ ০৮:১৮ অপরাহ্ন

  

উল্লাপাড়ায় বিপুল টাকার কোকেনসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
২১-০৪-২০২১ ০২:৩৫ অপরাহ্ন
উল্লাপাড়ায় বিপুল টাকার কোকেনসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

 সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকার ঘোঁষগাঁতী মহল্লায় র‍্যাব ১২ এর অভিযানে মঙ্গলবার (২০ এপ্রিল) সন্ধ্যায় ৫৮ লাখ টাকা মূল্যের ৫৮০ গ্রাম কোকেনসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার করেছে র‌্যাব-১২ এর সদস্যরা। গ্রেপ্তারকৃতরা হলেন, উল্লাপাড়া উপজেলার কৈবর্তগাঁতী গ্রামের মোঃ হাফিজুর রহমান (৩১), সুবোদ্য মরিচ গ্রামের মোঃ আব্দুল জুব্বার (২৪), শুকলহাট গ্রামের বাচ্চু কুমার হালদার আশীষ (৩৬) এবং পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার ময়দান দিঘী গ্রামের মোঃ জাহিদ হাসান (৪০)। 

এ বিষয়ে র‌্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মিডিয়া অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়া পৌরসভার ঘোষগাঁতী পালপাড়া মহল্লায় অভিযান চালিয়ে ৫৮ লাখ টাকা মূল্যের ৫৮০ গ্রাম কোকেনসহ উল্লিখিত ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের নিকট থেকে ২ টি মোবাইল সেট জব্দ করা হয়। তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক কারবারী। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এ ব্যাপারে উল্লাপাড়ায় মডেল থানায় মামলা হয়েছে এবং উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃতদের বুধবার উল্লাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। 


রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ২১-০৪-২০২১ ০২:৩৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 2045 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com