শিরোনামঃ
স্টাফ করেসপন্ডেন্ট, তাড়াশ ১৮-০৪-২০২১ ১২:৪২ অপরাহ্ন |
সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্ষিয়ান জননেতা বীর মুক্তিযোদ্ধা গাজী ম.ম আমজাদ হোসেন মিলন আর নেই। তিনি রোববার (১৮ এপ্রিল) বেলা ১১টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। বষির্য়ান জননেতা আমজাদ হোসেন মিলনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার। জানা গেছে, গত ১০ এপ্রিল সকালে তিনি নিজ বাসভবনে শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষনিকভাবে তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ওই দিনই তার অবস্থার অবনতি হলে লাইফ সার্ফোটে নেয়া হয়। সেখানে আটদিন চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও দুই ছেলে সহ হাজার হাজার সর্তীথ নেতাকর্মী রেখে গেছেন। বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন মিলন ১৯৭১ সালে চলনবিলে যুদ্ধকালীন সংগঠন পলাশ ডাঙ্গা যুবশিবিরের সহ-সর্বাধিনায়ক হিসেবে সম্মুখযুদ্ধে অংশ গ্রহন করেন। তিনি তাড়াশ উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের দুইবার চেয়ারম্যান, তাড়াশ উপজেলা পরিষদের দুইবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। এছাড়া তাড়াশ মুক্তিযোদ্ধা সংসদের একাধিকবার কমা-ারে দায়িত্ব পালনের পাশাপাশি সর্বশেষ ২০১৪ সালে উপনির্বাচনে তিনি বিনা প্রতিদ্বন্ধিতায় সংসদ সদস্য সদস্য নির্বাচিত হন। তিনি তাড়াশ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন সময়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন এবং গত ১৪ই ফেব্রুয়ারী গোপন ব্যালটের মাধ্যমে তাড়াশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হয়ে দায়িত্ব পালন করছিলেন । বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন মিলনের মৃত্যুতে তাড়াশ-রায়গঞ্জ ও সলঙ্গা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com