শিরোনামঃ
আব্দুল জলিল ১৭-০৪-২০২১ ১১:২৮ পূর্বাহ্ন |
জাতীয় চলচ্চিত্র পুরস্করপ্রাপ্ত একাধিক হিট ছবির নায়িকা সারাহ বেগম কবরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রিয় কমিটি। জোটের সভাপতি বিশিষ্ট গীতিকার, সুরকার ও চলচ্চিত্র প্রযোজক শেখ শাহ আলম এক শোকবার্তায় বলেছেন উনার মতো একজন গুণী শিল্পীকে হারিয়ে আমরা বড় ধাক্কা খেলাম।
শেখ শাহ আলম শনিবার (১৭ এপ্রিল)সকালে শোকবার্তায় তিনি আরও জানান, বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে সারাহ বেগম কবরী ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। অভিনয়ের পাশাপাশি রাজনীতি ও সংস্কৃতি অঙ্গনে তাঁর অবদান অবিস্মরণীয়। কবরীর মৃত্যু বাংলা চলচ্চিত্রের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি তাঁর সৃজনশীল কর্ম ও সৃষ্টির মধ্য দিয়ে এদেশের আপামর জনসাধারণের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন।
উল্লেখ্য, অভিনেত্রী সারাহ বেগম কবরী (৭০) আজ (১৭ এপ্রিল) রাত আনুমানিক ১২:২০টার দিকে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com