এনায়েতপুরে অপহরন করে কিশোরীকে ধর্ষণ
০১ মে, ২০২৬ ০৪:০২ অপরাহ্ন

  

এনায়েতপুরে অপহরন করে কিশোরীকে ধর্ষণ

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৬-০৪-২০২১ ০৩:৫৮ অপরাহ্ন
এনায়েতপুরে অপহরন করে কিশোরীকে ধর্ষণ
সিরাজগঞ্জের এনায়েতপুরে অপহরন করে এক কিশোরীকে রাতভর ধর্ষণের অভিযোগ উঠেছে। কিশোরী (১৫) থানার ভাঙ্গাবাড়ি গ্রামের মৃত জবেদ আলী মোল্লার মেয়ে। তাকে উদ্ধার করে থানা হেফাজতে রেখেছে পুলিশ। এদিকে ঘটনার পর থেকে একই গ্রামের তাঁত শ্রমিক লম্পট ধর্ষক নুর মোহাম্মদ পলাতক রয়েছে। পুলিশ ও ধর্ষিতা অভিযোগ করে জানায়, বেশ কিছু দিন ধরে ভাঙ্গাবাড়ি গ্রামর নুর ইসলামের ছেলে তাঁত শ্রমিক নুর মোহাম্মদ (২৫) নির্যাতীতা মেয়েটিকে কু-প্রস্তাব দিলে এতে সে রাজি হতোনা। হঠাৎ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে ঐ কিশোরী বাড়ির পাশের সেরাব উদ্দিনের মুদি দোকানে শ্যাম্পু কিনতে যাবার পথে ওৎ পেতে থাকা লম্পট নুর মোহাম্মদ মুখ চেপে ধরে পাশের বাগানে নিয়ে যায়। এরপর ভয় দেখিয়ে জোড়পুর্বক মেয়েটিকে রাতভর ধর্ষণ করে ভোরে ফেলে রেখে চলে যায়। পরে বিষয়টি জানত পেরে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ শুক্রবার সকালে এসে মেয়েটিকে উদ্ধার করে। বর্তমান ধর্ষিতা ঐ মেয়েটিকে থানায় হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে এবং ধর্ষককে গ্রেপ্তার অভিযান চলছে বলে এনায়েতপুর থানার ওসি আতাউর রহমান জানান। তিনি আরও জানান, ঘটনা জানার পরই আমরা ভিকটিমকে উদ্ধার করেছি। তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেয়া হবে।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৬-০৪-২০২১ ০৩:৫৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 1035 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com