শিরোনামঃ
আব্দুল জলিল ১৬-০৪-২০২১ ১০:১৯ পূর্বাহ্ন |
দ্বিতীয় ধাপে করোনার সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনে স্বাস্থ্যবিধি মানাতে মাঠে নেমেছে কাজিপুরের ইউএনও ও এসিল্যান্ড। জনগনকে সচেতন করতে ও লকডাউন মানাতে প্রচারনার পাশাপাশি মাস্ক বিতরণ করছেন তারা। আর স্বাস্থ্য বিধি অমান্য করায় দুই জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৫এপ্রিল) বিকেলে উপজেলার সোনামুখী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে এই অর্থকদন্রাড করা হয়। এসময় সরকারি নিষেধ অমান্য করে দোকান খোলার দায়ে একজন ও অপরজনকে স্বাস্থ্য বিধি লঙ্ঘনের দায়ে অর্থরাদন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) এবিএম আরিফুল ইসলাম বলেন, "সরকারি বিধিনিষেধ মানতে জনগণকে উদ্বুদ্ধ করণ ও দুস্থ পথচারিদের মাঝে মাস্ক বিতরণ করছি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। যারা সরকারি আইন মানছেন না তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দন্ড দেয়া হয়। জনগণকে সচেতন করছি যেন এই কঠোর লকডাউনের সময় বাইরে বের না হয়।"
মাস্ক না পরা, লকডাউন উপেক্ষা করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা, কারণ ছাড়া বাইরে বের হয়ে জটলা পাকানোসহ বিভিন্ন অপরাধে লিপ্ত না হওয়ার আহ্বানও জানান এই কর্মকর্তা।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com