বেলকুচি পৌরসভার গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৫-০৪-২০২১ ০৭:১৯ অপরাহ্ন
|
|
বেলকুচি পৌরসভার গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন
সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার নাগরিকদের নিরাপত্তার স্বার্থে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) থেকে পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থান সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এতে করে প্রথম বারের মতো সিসি ক্যামেরার আওতায় আসলো বেলকুচি পৌরসভা।
বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা জানায়, পৌরসভার নাগরিকদের নিরাপত্তা দিতে পৌরসভার উদ্যোগে গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে পুরো পৌর ভবন এরিয়া। সাধারণ মানুষ ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি অপরাধ নিয়ন্ত্রণ অপরাধীকে সনাক্ত করতে এসব ক্যামেরা সহযোগিতা করবে। পর্যায়ক্রমে পৌর এলাকার সকল গুরুত্বপূর্ণ স্থান সিসি ক্যামেরার আওতায় আনা হবে।
স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৫-০৪-২০২১ ০৭:১৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 703 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ