বেলকুচিতে লকডাউনে প্রথম দিনে ২৭ জনকে জরিমানা করেছে প্রশাসন
২২ এপ্রিল, ২০২৬ ০৪:৩২ অপরাহ্ন

  

বেলকুচিতে লকডাউনে প্রথম দিনে ২৭ জনকে জরিমানা করেছে প্রশাসন

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১৪-০৪-২০২১ ১০:০১ অপরাহ্ন
বেলকুচিতে লকডাউনে প্রথম দিনে ২৭ জনকে জরিমানা করেছে প্রশাসন
সিরাজগঞ্জের বেলকুচিতে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নের লক্ষে প্রথম দিনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা ২৭ জনের ১৮ হাজার ৩৭০ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (১৪ এপ্রিল) সকালে বেলকুচি পৌর এলাকার মুকন্দগাঁতী বাজার ও আশপাশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যজিষ্ট্রেট আনিসুর রহমান। সে সরকারি আদেশ অমান্য করে দোকানপাট খোলা রাখায় ও মাস্ক পরিধান না করায় ২০ জনকে ১৭ হাজার ৪ শত ৫০ টাকা জরিমানা করা হয়। এদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রবিন শীষ চালা থানা এলাকায় ৭ জনকে ৯ শত ২০ টাকা জরিমান করেন। এসময় বেলকুচি থানা অফিসার ইনচার্জ গোলাম মোস্তফাসহ পুলিশ সদস্য ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১৪-০৪-২০২১ ১০:০১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 574 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com