জনসাধারণ কে ঘরে ফিরিয়ে দিতে কঠোর অবস্থানে উল্লাপাড়া মডেল থানা পুলিশ
২০ এপ্রিল, ২০২৬ ০৯:৪৮ অপরাহ্ন

  

জনসাধারণ কে ঘরে ফিরিয়ে দিতে কঠোর অবস্থানে উল্লাপাড়া মডেল থানা পুলিশ

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১৪-০৪-২০২১ ১০:০০ অপরাহ্ন
জনসাধারণ কে ঘরে ফিরিয়ে দিতে কঠোর অবস্থানে উল্লাপাড়া মডেল থানা পুলিশ
জনসাধারণ কে ঘরে ফিরিয়ে দিতে কঠোর অবস্থানে রয়েছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। কেউ যেন অপ্রয়োজনীয় ভাবে বাড়ির বাইরে অবস্থান না করতে পারে এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানা পুলিশ তৎপর রয়েছে। সরকারি সপ্তাহ ব্যাপী লকডাউনের প্রথমদিনে সাধারণ মানুষ কে সচেতন করতে উল্লাপাড়া বুধবার (১৪ এপ্রিল) বেলা ১১ টার দিকে উল্লাপাড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস (পিপিএম) এর নেতৃত্ব উল্লাপাড়া বাজার, পুরাতন বাসস্ট্যান্ড,শ্যামলীপাড়া এবং কাঁচাবাজার গুলোতে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাস্ক এবং করোনা সচেতনতা লিফলেট বিতরণ করা হয়। এসময় ওসি দীপক কুমার দাস পথচারীদের মাস্ক পড়িয়ে দেন। এবং পথচারীদের অপ্রয়োজনে বাহিরে না আসার আহ্বান জানান । ওসি দীপক কুমার উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে করোনা সচেতনতায় নিজেই লিফলেট বিতরণ ও প্রচার-প্রচারণা করছেন। এছাড়াও সরকারি সিন্ধান্ত বাস্তবায়নে কঠোর পদক্ষেপ নিয়েছেন তিনি। উল্লাপাড়া মডেল থানা পুলিশের করোনা সচেতনতায় মাস্ক ও লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন,সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়ার সার্কেল) মাহফুজ রহমান,উল্লাপাড়া মডেল থানার তদন্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম,এস আই ইব্রাহিম হোসেন সহ সকল দায়িত্বরত পুলিশ সদস্য উপস্থিত ছিলেন ।

রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১৪-০৪-২০২১ ১০:০০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 647 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com