বেলকুচিতে লকডাইনে আবারও বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও
০১ মে, ২০২৬ ০৩:৫৪ অপরাহ্ন

  

বেলকুচিতে লকডাইনে আবারও বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি
১২-০৪-২০২১ ০৭:৩০ অপরাহ্ন
বেলকুচিতে লকডাইনে আবারও বাল্যবিয়ে বন্ধ করলেন ইউএনও
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের আগুরিয়া দক্ষিণপাড়া গ্রামে করোনা ভাইরাস মোকাবেলায় চলমান লকডাইনেও বাল্যবিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে উক্ত বাল্যবিবাহ বন্ধ করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান। তিনি সপ্তম শ্রেনীর ছাত্রীকে বাল্যবিয়ে থেকে রক্ষা করেন। রবিবার (১১ এপ্রিল) রাতে আগুরিয়া দক্ষিণপাড়া গ্রামের কনের বাড়ীতে সংগীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার। তখন কনের বাড়ী আগুরিয়া দক্ষিণপাড়া গ্রামের সপ্তম শ্রেণীর ছাত্রী (১৪) এর সাথে জেলার কামারখন্দ উপজেলার বাগবাড়ী গ্রামের অনার্স ২য় বর্ষের ছাত্র (২০) এর বিয়ের আয়োজন চলছিল। কনে স্থানীয় বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর ছাত্রী। বর ও কনে উভয়ই অপ্রাপ্তবয়স্ক হয়ায় ভ্রাম্যমাণ আদালত বাল্যবিয়ে বন্ধ করে কনের পিতা ও বরের চাচা প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন এবং কনের পিতা ও বরের পিতাকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বুঝালে তারা তাদের ভুল বুঝতে পারেন এবং তার মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন পেশকার মোঃ হাফিজ উদ্দিন ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ।

স্টাফ করেসপন্ডেন্ট, বেলকুচি ১২-০৪-২০২১ ০৭:৩০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 430 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com