শিরোনামঃ
আব্দুল জলিল ১২-০৪-২০২১ ১১:৪৬ পূর্বাহ্ন |
একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী মিতা হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রিয় কমিটি। জোটের সভাপতি বিশিষ্ট গীতিকার, সুরকার ও চলচ্চিত্র প্রযোজক শেখ শাহ আলম এক শোকবার্তা বলেছেন উনার মতো একজন গুণী শিল্পীকে হারিয়ে আমরা বড় ধাক্কা খেলাম। রবীন্দ্র সঙ্গীতকে তিনি বুকের মধ্যে ধারণ করতেন এবং গাইতেন।
শেখ শাহ আলম রবিবার (১১ এপ্রিল)বিকেলে এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় জোট সভাপতি জানান, মিতা হক তার গানের মধ্য দিয়ে এদেশের রবীন্দ্রসংগীত প্রেমীদের হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন।
উল্লেখ্য, মিতা হক (৫৯) রবিবার (১১ এপ্রিল) আনুমানিক সকাল সাড়ে ছয়টার দিকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com