গাঁজার চালানসহ ২ কারবারি ধরা
০১ মে, ২০২৬ ০৯:১১ অপরাহ্ন

  

গাঁজার চালানসহ ২ কারবারি ধরা

আব্দুল জলিল
১২-০৪-২০২১ ০৮:৩০ পূর্বাহ্ন
গাঁজার চালানসহ ২ কারবারি ধরা

 সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার দুর্গম চরাঞ্চলে গাঁজার চালানসহ দুই মাদক কারবারিকে আটক করেছে নাটুয়ারপাড়া ফাঁড়ির পুলিশ। আটককৃতরা হলেন, লালমনিরহাট জেলার খাটামাড়ি গ্রামের রেফাজ উদ্দীনের পুত্র মোনারুল ইসলাম (৪০) এবং কাজিপুরের মনসুরনগর ইউনিয়নের দক্ষিণ সালাল গ্রামের মৃত কাসেম মণ্ডলের পুত্র আশরাফ হোসেন (৫৫)। 

রবিবার (১১ এপ্রিল)  বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কারবারি আশরাফ হোসেনের বাড়িতে অভিযান চালান পুলিশ। এসময় খুচরো বিক্রেতাদের নিকট বিক্রির উদ্দেশ্যে মজুদ করা দুই কেজি গাঁজা উদ্ধার করা হয়। এখান থেকেই আটক করা হয় মোনারুলকে। 

 নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ  পরিদর্শক গৌতম চন্দ্র মালি জানান, ‘আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে  সোমবার সকালে(১২ এপ্রিল) জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আব্দুল জলিল ১২-০৪-২০২১ ০৮:৩০ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 373 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com