উল্লাপাড়ায় চেয়ারম্যান প্রার্থী রাশেদের উদ্যোগে ফ্রী ওয়াইফাই
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া)
১১-০৪-২০২১ ০৮:৫৯ অপরাহ্ন
|
|
উল্লাপাড়ায় চেয়ারম্যান প্রার্থী রাশেদের উদ্যোগে ফ্রী ওয়াইফাই
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পূর্নিমাগাঁতী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাবেক চেয়ারম্যান রাশেদুল হাসান রাশেদের উদ্যোগে কয়েকটি বাজার এবং গ্রামে ফ্রী ওয়াইফাই সুবিধা নিশ্চিত করেছে।
দেশ ডিজিটাল হচ্ছে এর সাথে গ্রামের লোকজন ও পিছিয়ে থাকবে না তার এমন ভাবনা নিয়ে পূর্ণিমাগাঁতী ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদুল হাসান রাশেদ রোববার (১১ এপ্রিল) কালা সিংবাড়ি পাগলা বাজারে, পারকুল, পূর্ণিমাগাঁতী ইউনিয়ন আওয়ামীলীগ অফিস, গয়হাট্টা বাজার আওয়ামী লীগ অফিস সহ আরো কয়টি গ্রামে ফ্রী ওয়াইফাই সুবিধা নিশ্চিত করেছেন। এতে দলীয় নেতাকর্মী ও প্রত্যান্ত এলাকার লোকজন ফ্রী ইন্টারনেট সুবিধা পাচ্ছে। রাশেদুল হাসান রাশেদের এমন উদ্যোগ দল ও তরুণদের কাছে ইতিবাচক সাড়া পেয়েছে৷
এ বিষয়ে পূর্ণিমাগাঁতী ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী রাশেদুল হাসান রাশেদ জানান ডিজিটাল বাংলাদেশ হিসেবে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গ্রামের লোকজন যেন ফ্রী ইন্টারনেট পায় সেই লক্ষ্যে বিভিন্ন জায়গায় ওয়াইফাই সুবিধা নিশ্চিত করা হয়েছে। আগামীতে প্রত্যেকটা গ্রামে ফ্রী ওয়াইফাই জোন করা হবে।
রায়হান আলী, করেসপন্ডেন্ট(উল্লাপাড়া) ১১-০৪-২০২১ ০৮:৫৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 542 বার দেখা হয়েছে।
পাঠকের ফেসবুক মন্তব্যঃ