নাগরপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মাইনুদ্দিনের দাফন সম্পন্ন
১৩ মে, ২০২৬ ০৫:৪১ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

নাগরপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মাইনুদ্দিনের দাফন সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল
১১-০৪-২০২১ ০৮:৪৪ অপরাহ্ন
নাগরপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মাইনুদ্দিনের দাফন সম্পন্ন
টাঙ্গাইলের নাগরপুরে সলিমবাদ ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মাইনুদ্দিন (৭৩)-এর লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। রবিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় বীর মুক্তিযোদ্ধা মাইনুদ্দিনের শশুর বাড়ীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুরের উপস্থিতিতে একদল চৌকস পুলিশ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা মাইনুদ্দিনকে গার্ড অব অনার প্রদান করেন। পরে জানাযার নামাজ শেষে সলিমবাদ কবর স্থানে তার লাশ দাফন করা হয়। বার্ধক্যজ্বনিত কারণে আজ রবিবার সকাল ১১.৩০ মিনিটে ঢাকায় পান্থপথ গ্রীন লাইফ হসপিটালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এ সময় আরো উপস্থিত ছিলেন,সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন ,নাগরপুর থানার এস আই ফাহিম সহ বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধাগন উপস্থিত ছিলেন।


স্টাফ করেসপন্ডেন্ট, টাংগাইল ১১-০৪-২০২১ ০৮:৪৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 309 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com